বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব অকৃত্রিম: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের চিফ

2023-02-08T14:25:20+00:00
2023-02-08T14:25:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব অকৃত্রিম: জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২:২৫ পিএম   (ভিজিট : ১৩২)
X


জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের চিফ অব পলিটিক্যাল স্কট ব্রান্ডন ও পলিটিক্যাল অফিসার ম্যাথুইউ বে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বনানী কার্যালয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের স্বাগত জানান জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।

এ সময় চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন। বৈঠকে বন্ধু প্রতিম দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা।

বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব অকৃত্রিম। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনেও অভিন্ন ইস্যুতে দুই দেশ একযোগে কাজ করবে।

-বাবু/এ.এস





  বিষয়:   জিএম কাদের  বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy