এবারের রমজানেও বিদেশি ফল আমদানি করা যাবে না: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

ডলার সংকট না কাটলে এবারের রমজানেও বিদেশি ফল আমদানি করা যাবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সরকারি

2023-02-08T20:26:50+00:00
2023-02-09T15:24:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবারের রমজানেও বিদেশি ফল আমদানি করা যাবে না: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৬ পিএম  আপডেট: ০৯.০২.২০২৩ ৩:২৪ পিএম  (ভিজিট : ১৮৪)
টিপু মুনশি, (ফাইল ছবি)

টিপু মুনশি, (ফাইল ছবি)

ডলার সংকট না কাটলে এবারের রমজানেও বিদেশি ফল আমদানি করা যাবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বুধবার (০৮ ফেব্রুয়ারি) বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠকে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সভায় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘দাম কমানোর সুযোগ নেই। প্রতি মাসেই টিসিবির জন্য পণ্য কিনতে হচ্ছে। রমজান সামনে রেখে একটু বেশি কিনতে হচ্ছে।’

তিনি বলেন, ‘ফল তো আমাদের দেশে প্রচুর হচ্ছে। এখন আমাদের দেখতে হচ্ছে বৈদেশিক মুদ্রায় অতিরিক্ত চাপ যেন না পড়ে। এছাড়া দেশে যে ফল উৎপাদন হচ্ছে, সে সবেরও একটি মূল্য পাওয়া দরকার। যে জন্য এটি (এলসি) একটু সীমিত করা হয়েছে। সময় ভালো হলেই বিদেশ থেকে ফল আমদানির পথ খুলে দেওয়া হবে।’ আপাতত দেশীয় ফলমূলের ওপর ভরসা করার পরামর্শ দিয়েছেন তিনি।

বাবু/এসআর





  বিষয়:   বাণিজ্যমন্ত্রী  ফল 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy