শুক্রবার থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নির্বাচন কমিশন ঘোষিত ৬টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৬২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে আওয়ামী লীগ। আগ্রহী প্রার্থীদের শুক্রবার (১০ ফেব্রুয়ারি) থেকে সোমবার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টার মধ্যে এটি সংগ্রহ ও জমা দিতে হবে।

2023-02-08T20:49:25+00:00
2023-02-08T20:52:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শুক্রবার থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪৯ পিএম  আপডেট: ০৮.০২.২০২৩ ৮:৫২ পিএম  (ভিজিট : ১৯৬)
X

নির্বাচন কমিশন ঘোষিত ৬টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৬২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে আওয়ামী লীগ। আগ্রহী প্রার্থীদের শুক্রবার (১০ ফেব্রুয়ারি) থেকে সোমবার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টার মধ্যে এটি সংগ্রহ ও জমা দিতে হবে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে হবে। একই জায়গায় ফরম জমা নেওয়া হবে। সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোন প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

এতে আরও বলা হয়েছে, আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করতে হবে।

বাবু/এমএ

  বিষয়:   আওয়ামী লীগের দলীয় মনোনয়ন  মনোনয়ন ফরম বিক্রি 

Loading...
Loading...

রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy