তুরস্কের উদ্দেশ্যে রওনা দিল বাংলাদেশের উদ্ধারকারী দল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তুরস্কে ভূমিকম্প কবলিতদের মানবিক সহায়তা দিতে ও উদ্ধার কাজ চালাতে বাংলাদেশের উদ্ধারকারী দল দেশটির উদ্দেশ্যে রওনা হয়েছে। বুধবার

2023-02-08T23:57:47+00:00
2023-02-09T15:17:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তুরস্কের উদ্দেশ্যে রওনা দিল বাংলাদেশের উদ্ধারকারী দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৫৭ পিএম  আপডেট: ০৯.০২.২০২৩ ৩:১৭ পিএম  (ভিজিট : ১৬৯)
X

তুরস্কে ভূমিকম্প কবলিতদের মানবিক সহায়তা দিতে ও উদ্ধার কাজ চালাতে বাংলাদেশের উদ্ধারকারী দল দেশটির উদ্দেশ্যে রওনা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


আইএসপিআর জানায়, গত ৬ ফেব্রুয়ারি সিরিয়া এবং তুরস্কের পূর্বাচলে গাজীন্তেপ প্রদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। আকস্মিক এ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি, স্থাপনা ধ্বংস এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে নাগরিক সুবিধাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ভূমিকম্প-পরবর্তী উদ্ধারকাজে সহায়তার জন্য তুরস্ক সরকারের বাংলাদেশ সরকারের কাছে অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা গাজীন্তেপ প্রদেশে উদ্ধারকাজ ও চিকিৎসা সুবিধা দেওয়ার লক্ষ্যে আজ বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ৪৬ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল বিমান বাহিনীর সি-১৩০ বিমানযোগে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।


ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজার গ্রুপের নীতিমালার আলোকে ২৪ জন সেনাসদস্য এবং ১২ জন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যের সমন্বয়ে ৩৬ সদস্যের আরবান সার্চ অ্যান্ড রেসকিউ টিম প্রয়োজনীয় সরঞ্জামসহ গমন করছে। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১০ সদস্য বিশিষ্ট সেনাবাহিনীর দুটি মেডিকেল টিম প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসহ জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য গমন করছে।


বাংলাদেশ সরকারের এই পদক্ষেপকে তুর্কি সরকার আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী ও তুর্কি সশস্ত্র বাহিনীর মধ্যে এ ধরনের সহযোগিতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।


বাবু/এসআর






  বিষয়:   তুরস্ক  বাংলাদেশ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy