বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দুই দিন না যেতেই আবারও দূষিত বাতাসের তালিকায় শীর্ষে চলে এসেছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) বৃহস্পতিবার

2023-02-09T11:55:16+00:00
2023-02-09T11:57:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৫৫ এএম  আপডেট: ০৯.০২.২০২৩ ১১:৫৭ এএম  (ভিজিট : ১৭৩)
X


দুই দিন না যেতেই আবারও দূষিত বাতাসের তালিকায় শীর্ষে চলে এসেছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার স্কোর ২৩৬। এর আগে সোমবার (৬ জানুয়ারি) শীর্ষ অবস্থানে ছিল শহরটি। আর পুরো শীতকালজুড়ে অধিকাংশ সময়ই ঢাকা শীর্ষ পাঁচ দূষিত শহরের তালিকায় থাকছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর (২৩৬) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’। আর সকাল ৭টায় ঢাকার স্কোর ছিল ২৫৩।

বৃহস্পতিবার বায়ু দূষণের তালিকায় ঢাকার পরই আছে পাকিস্তানের শহর লাহোর (১৮৬)। তৃতীয় স্থানে ভারতের দিল্লি (১৮৩), চতুর্থ স্থানে ভারতের আরেক শহর মুম্বাই (১৭৪) এবং পঞ্চম স্থানে পোল্যান্ডের শহর ক্রাকোও (১৭৪)।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর। আর ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এ অবস্থায় বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। ফলে শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন- বস্তুকণা (পিএম১০ ও পিএম২ দশমিক ৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরে ভুগছে বায়ুদূষণে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায়। নির্মাণকাজ, রাস্তার ধুলা ও অন্যান্য উৎস থেকে দূষিত কণার ব্যাপক নিঃসরণের কারণে ঢাকা শহরের বাতাসের গুণমান দ্রুত খারাপ হতে শুরু করে। তবে বর্ষাকালে বায়ুর মানে কিছুটা উন্নতি হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা। বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের মতে, বায়ুদূষণের কারণে বাংলাদেশে প্রতি বছর ৮০ হাজার মানুষ মারা যাচ্ছেন।

জাতিসংঘের তথ্যমতে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ুদূষণের কারণে প্রতিবছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে।

-বাবু/এ.এস





  বিষয়:   শীর্ষে ঢাকা  বায়ুদূষণ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy