২১ বাংলাদেশিকে আঙ্কারায় স্থানান্তর, দুজন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকারী ও চিকিৎসক দল পাঠানোর ধারাবাহিকতায় সিরিয়াতেও একই ধরনের দল পাঠানোর পরিকল্পনা করছে সরকার।তুরস্কে ভূমিকম্পে

2023-02-09T17:40:11+00:00
2023-02-09T17:44:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তুরস্কে ভূমিকম্প
২১ বাংলাদেশিকে আঙ্কারায় স্থানান্তর, দুজন হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪০ পিএম  আপডেট: ০৯.০২.২০২৩ ৫:৪৪ পিএম  (ভিজিট : ১৪৫)
X


ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকারী ও চিকিৎসক দল পাঠানোর ধারাবাহিকতায় সিরিয়াতেও একই ধরনের দল পাঠানোর পরিকল্পনা করছে সরকার।

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ২১ বাংলাদেশিকে রাজধানী আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়েছে, তাদের মধ্যে দুজন আছেন হাসপাতালে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।

তিনি বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত গাজিয়ান্তে শহর থেকে বুধবার ১৯ বাংলাদেশি শিক্ষার্থীকে আঙ্কারায় স্থানান্তর করার কথা জানিয়ে সেহেলী বলেন, “গত রাতে তাদের গাজিয়ান্ত থেকে আঙ্কারায় শিফট (স্থানান্তর) করা হয়েছে। আমাদের দূতাবাস থেকে তাদের সঙ্গে দেখা করে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানবেন।”

এছাড়া ‘নিখোঁজ’ বলে খবর এসেছিল এমন দুই বাংলাদেশি বর্তমানে আঙ্কারায় চিকিৎসাধীন বলে জানান সাবরীন।

তিনি বলেন, “সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, উদ্ধারকৃত বাংলাদেশি ছাত্র নূরে আলম ও গোলাম সাইদ রিংকু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।”

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকারী ও চিকিৎসক দল পাঠানোর ধারাবাহিকতায় সিরিয়াতেও একই ধরনের দল পাঠানোর পরিকল্পনা করছে সরকার।

মুখপাত্র বলেন, “বন্ধুপ্রতিম তুরস্কের এই ক্রান্তিকালীন ও দুর্যোগপূর্ণ সময়ে ৬১ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল ও উদ্ধারকারী দল প্রেরণ করা হয়েছে, যারা আগামী এক সপ্তাহ তুরস্কে অবস্থান করে বিভিন্ন প্রকার মানবিক সাহায্য প্রদান করবে এবং উদ্ধার কার্যেঅংশগ্রহণ করবে। পাশাপাশি সিরিয়াতেও একইভাবে উদ্ধার দল প্রেরণের বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে।”

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার প্রবাসীদের জন্য আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস দুটি হটলাইন চালু করেছে বলেও জানান মুখপাত্র।

তুরস্ক ও সিরিয়ায় হাজারো মানুষের প্রাণহানিতে বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক দিবস পালন করছে বাংলাদেশ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy