পাটের আবাদ-উৎপাদন বাড়াতে সরকারের ৮ কোটি টাকা প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পাটের আবাদ ও উৎপাদন বাড়াতে ৮ কোটি ১০ লাখ টাকার প্রণোদনা দিচ্ছে সরকার। কৃষিপণ্য হিসেবেই পাটকে এই প্রণোদনা

2023-02-09T17:58:51+00:00
2023-02-09T17:58:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাটের আবাদ-উৎপাদন বাড়াতে সরকারের ৮ কোটি টাকা প্রণোদনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫৮ পিএম   (ভিজিট : ১২০)
X

পাটের আবাদ ও উৎপাদন বাড়াতে ৮ কোটি ১০ লাখ টাকার প্রণোদনা দিচ্ছে সরকার। কৃষিপণ্য হিসেবেই পাটকে এই প্রণোদনা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ৪৪ জেলার চার লাখ ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে পাটবীজ পাচ্ছেন। এতে একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় এক কেজি পাটবীজ বিনামূল্যে পাচ্ছেন।

কৃষি মন্ত্রণালয় আরও জানিয়েছে, কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শিগগিরই শুরু হচ্ছে।

বাবু/এসআর 




  বিষয়:   কৃষি মন্ত্রণালয়  কৃষক 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy