‘এ বছরের মধ্যে লাইসেন্সবিহীন সব ফার্মেসি বন্ধ করে দেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেছেন, এ বছরের মধ্যে লাইসেন্সবিহীন সব ফার্মেসি বন্ধ করে দেওয়া

2023-02-09T18:44:35+00:00
2023-02-09T18:44:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘এ বছরের মধ্যে লাইসেন্সবিহীন সব ফার্মেসি বন্ধ করে দেওয়া হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪৪ পিএম   (ভিজিট : ১৬৭)
X

ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেছেন, এ বছরের মধ্যে লাইসেন্সবিহীন সব ফার্মেসি বন্ধ করে দেওয়া হবে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ‘বাংলাদেশ মডেল ফার্মেসি ও মডেল মেডিসিন শপের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছিল এই আয়োজন। ঔষধ প্রশাসন অধিদফতর, ডিএফআইডি-ব্রিটিশ সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সোসাইটি ও ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেল্থের সহযোগিতায় এ আয়োজন করা হয়। বাংলাদেশে মডেল ফার্মেসি ও মডেল মেডিসিন শপ বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা বাড়ানোই এ অনুষ্ঠানের লক্ষ্য।  

সিলেট জেলার ফার্মেসি মালিকদের উদ্দেশে মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, ‘ফার্মেসিতে সেবা দিতে অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষকর্মী রাখাতে হবে। আপনারা ইনভয়েস ছাড়া এবং আন-রেজিস্টার্ড কোম্পানি থেকে কোনও ধরনের কেনাকাটা করবেন না। আপনাদের লাইসেন্স নবায়ন অনলাইনে করার প্রক্রিয়া করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা পৃথিবীর ১৪৮ দেশে ওষুধ রফতানি করি এবং দেশের মোট চাহিদার মাত্র ২ শতাংশ আমদানি করি। সারা বিশ্বে আমাদের ওষুধের সুনাম রয়েছে। আপনারা পুরো মেডিসিন ডিস্ট্রিবিউশন সিস্টেমেরই অংশ। দেশেও সঠিক মানে ও তাপমাত্রায় মানুষের হাতে আপনারা ওষুধ তুলে দেবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়েস্টার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. রেজাউল হাসান লোদি কায়েস; ল, বিসিডিএস সিলেট শাখার সিনিয়র সহ-সভাপতি এ টি এম মোশাহিদ উদ্দিন। এতে সভাপতিত্ব করেন বিসিডিএস সিলেট জেলা শাখার সভাপতি ময়নুল হক চৌধুরী এবং স্বাগত বক্তব্য দেন এমএসএইচ’র বিএইচবি প্রকল্পের প্রিন্সিপাল টেকনিক্যাল অ্যাডভাইজার ডা. মো. ইফতেখার হাসান খান।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy