ঢাকায় অনুষ্ঠিতব্য বিজনেস সামিটে অংশ নেবে সৌদি ডেলিগেশন

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

আগামী মার্চ মাসে এফবিসিসিআইয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিতব্য ‌‌‘বিজনেস সামিট-২০২৩’ এ সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ

2023-02-09T19:41:58+00:00
2023-02-09T19:41:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এফবিসিসিআইয়ের ৫০ বছর পূর্তি
ঢাকায় অনুষ্ঠিতব্য বিজনেস সামিটে অংশ নেবে সৌদি ডেলিগেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪১ পিএম   (ভিজিট : ১৫৩)
X

আগামী মার্চ মাসে এফবিসিসিআইয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিতব্য ‌‌‘বিজনেস সামিট-২০২৩’ এ সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ বিন আব্দুল্লাহ আলকাসাবির নেতৃত্বে একটি বড় ডেলিগেশন অংশ নেবে।

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের অ্যাম্বাসেডর ইসা ইউসেফ ইসা আলদুহাইলান মতবিনিময় করেন। এ সময় মন্ত্রীকে এ তথ্য জানান সৌদি অ্যাম্বাসেডর।

মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের বন্ধু রাষ্ট্র এবং দীর্ঘদিনের বৃহৎ ব্যবসায়িক ও উন্নয়ন সহযোগী। সৌদি আরবে বাংলাদেশের তৈরি পোশাক বেকারি আইটেম, ভেজিটেবল, জুস জুটপণ্যসহ বেশ কিছু পণ্য রপ্তানি হয়। বাংলাদেশের বিপুল সংখ্যক জনশক্তি সৌদি আরবে কর্মরত আছেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি স্পেশাল ইকনোমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। কয়েকটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এগুলোতে আরও বেশি সৌদি বিনিয়োগ প্রত্যাশা করে বাংলাদেশ। বাংলাদেশে পর্যাপ্ত দক্ষ জনশক্তি রয়েছে, বাংলাদেশ বিভিন্ন পণ্যের একটি বড় বাজার।  বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে সরকার বিভিন্ন ধরনের আকর্ষণীয় সুযোগ সুবিধা প্রদান করছে।

সৌদি আরবের অ্যাম্বাসেডর ইসা ইউসেফ ইসা আলদুহাইলান বলেন, বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ এবং বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সৌদিআরব বাংলাদেশকে অধিক গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশে অনুষ্ঠিতব্য ‘বিজনেস সামিট-২০২৩’ সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ বিন আব্দুল্লাহ আলকাসাবি এর নেতৃত্বে একটি বড় ডেলিগেশন অংশগ্রহণ করবে।

বাবু/এসআর





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy