গ্রামগঞ্জে পদযাত্রা করে নৈরাজ্য ছড়াতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি গ্রামগঞ্জে পদযাত্রা করে নৈরাজ্য-সন্ত্রাস ছড়াতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.

2023-02-09T20:24:32+00:00
2023-02-11T12:01:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গ্রামগঞ্জে পদযাত্রা করে নৈরাজ্য ছড়াতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৪ পিএম  আপডেট: ১১.০২.২০২৩ ১২:০১ পিএম  (ভিজিট : ১৬৮)
X

বিএনপি গ্রামগঞ্জে পদযাত্রা করে নৈরাজ্য-সন্ত্রাস ছড়াতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মেলায় যোগদান শেষে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির উদ্দেশ্য শুভ নয়। তারা পদযাত্রা করে গ্রামপর্যায়ে নৈরাজ্য ও সন্ত্রাস ছড়িয়ে দিতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ এটা হতে দেবে না। আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে।

শহরে পদযাত্রার সময় বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আগে বিএনপি বিভিন্ন শহরে পদযাত্রা করেছে। এখন তারা ইউনিয়নে পদযাত্রা করবে বলেছে। তাদের উদ্দেশ্য শুভ নয়। তারা যদি গ্রামগঞ্জে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালায়, জনগণ তাদের প্রতিহত করবে।

খালেদা জিয়ার মুক্তি দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে ড. হাছান বলেন, খালেদা জিয়া দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত একজন আসামি। তিনি এখন জেলেই থাকার কথা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদয় হয়ে তার প্রশাসনিক ক্ষমতাবলে তাকে ঘরে থাকার অনুমতি দিয়েছেন। এ জন্য বিএনপি মহাসচিবের উচিত ছিল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া।

এর আগে তথ্যমন্ত্রী ‘সেলেব্রিটিদের গহনা ভাবনা’ শীর্ষক এক সেমিনারে বলেন, আমাদের রপ্তানি ঝুড়ি প্রায় পুরোটাই পোশাক শিল্পনির্ভর। বাণিজ্যে বহুমুখিতা প্রয়োজন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এতে যুক্ত হয়েছে। জুয়েলারি শিল্প একটি বড় আঙ্গিকে রপ্তানিতে যুক্ত হতে পারে।

সেমিনারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি সায়েম সোবহান আনভীরের ধারণ করা বক্তব্য প্রচার হয়।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy