ভূমিকম্পে নিহতদের স্মরণে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানির ঘটনায় আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশে।

2023-02-09T20:33:09+00:00
2023-02-09T20:33:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূমিকম্পে নিহতদের স্মরণে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩৩ পিএম   (ভিজিট : ১৫২)
X

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানির ঘটনায় আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয়  শোক পালন করেছে বাংলাদেশে। 

সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি- বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এছাড়াও নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

এর আগে বুধবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বাংলাদেশে বৃহষ্পতিবার (৯ ফেব্রুয়ারি) একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়। 

গত সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। দেশ দুটিতে চলতি শতাব্দির ভয়াবহতম এ ভূমিকম্পে নিহতের সংখ্যা এরই মধ্যে ১৭ হাজার ছাড়িয়েছে।

বাবু/এমএ




  বিষয়:   বাংলাদেশে রাষ্ট্রীয় শোক  তুরস্কের ভূমিকম্প 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy