
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুর গোডাউন রোড এলাকার বাসভবন প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। এ্যানি লক্ষ্মীপুর জেলা বিএনিপর আহ্বায়ক।
তিনি আরও বলেন, আমরা গণতন্ত্র উদ্ধারে আন্দোলনে নেমেছি। এ আন্দোলনের ফয়সালা হবে রাজপথে। কিন্তু রাজপথে পৌঁছাতে হলে মেঠোপথ থেকে আন্দোলন শুরু করতে হবে। আর মেঠোপথ থেকেই আমাদের আন্দোলন শুরু হয়েছে।
এ্যানি বলেন, এটি শুধু বিএনপির নয়, জনগণের আন্দোলন। এতে বিজয় ছাড়া বিকল্প কোনো সুযোগ নেই। বিজয় ছাড়া ঘরে ফেরার সুযোগ নেই। মাঠে নেমেছি, পেছনে যাব না। সামনে যাব, অধিকার আদায় করব, দাবি আদায় করব। প্রত্যেক ইউনিয়নে প্রোগ্রাম হবে। ফেস্টুন হাতে মিছিল হবে, পতাকা হাতে মিছিল হবে। প্রত্যেকটি ইউনিয়ন থেকে পদযাত্রা করতে হবে।
জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ।
বাবু/এসআর