
বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় দুই পরিবারের উপস্থিতিতে লেখকের আশীর্বাদ সম্পন্ন হয়েছে।
ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখকের আশীর্বাদের একটি ভিডিও পোস্ট করেছেন।
কয়েকটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘১২ বছরের অপেক্ষার অবসান। দাদার আশীর্বাদ সম্পন্ন। সকলের আশীর্বাদে থাকবেন দাদা! অনাগত দিন সুন্দর আর সুখের হোক’।
জানা গেছে, কনের নাম দীপা বিশ্বাস। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। এখন একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আছেন দীপা। আগামী ১৭ ফেব্রুয়ারি হবে গায়ে হলুদ, ২২ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে হবে বিয়ে এবং ১ মার্চ তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে।
বাবু/এসআর