বাংলাদেশ আজ বিশ্বে 'ইকনোমিক টাইগার' হিসেবে উঠে এসেছে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'যাদের পরাধীনতা থেকে আমরা স্বাধীন হয়েছিলাম সেই

2023-02-10T00:25:24+00:00
2023-02-10T00:29:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ আজ বিশ্বে 'ইকনোমিক টাইগার' হিসেবে উঠে এসেছে : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:২৫ এএম  আপডেট: ১০.০২.২০২৩ ১২:২৯ এএম  (ভিজিট : ১৬৭)
X

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'যাদের পরাধীনতা থেকে আমরা স্বাধীন হয়েছিলাম সেই পাকিস্তানকে অনেক আগেই বাংলাদেশ মানবিক, অর্থনৈতিক, সামাজিকসহ সব সূচকে অতিক্রম করেছে, মানব উন্নয়নের অনেক সূচকে ভারতকেও ছাড়িয়েছে। এমন কি করোনার সংগ্রামের মধ্যেও আন্তর্জাতিক অর্থ তহবিল-আইএমএফ প্রকাশিত উপাত্ত অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে।'


বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে 'শেরাটন ঢাকা' হোটেলে 'ডিপ্লোম্যাটস পাবলিকেশন' আয়োজিত 'ডিপ্লোম্যাটস নাইট' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এভাবেই দেশের অগ্রগতি তুলে ধরেন। 


তথ্যমন্ত্রী বলেন, '১৯৭১ সালে স্বাধীনতার পর যে দেশকে অনেকে তলাবিহীন ঝুড়ি আখ্যা দিয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বে 'ইকনোমিক টাইগার' হিসেবে উঠে এসেছে।'


ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, কোরিয়া, ব্রুনেই, যুক্তরাজ্যসহ প্রায় বিশটি দেশের  কূটনীতিকরা এ সময় উপস্থিত ছিলেন। 


বাবু/এসআর





  বিষয়:   বাংলাদেশ  মাথাপিছু আয়  তথ্যমন্ত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy