শিগগিরই চালু হচ্ছে মেট্রোরেলের আরও ২ স্টেশন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মেট্রোরেলের আরও দুই স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে উত্তরা সেন্টার স্টেশন এবং ১

2023-02-10T00:40:36+00:00
2023-02-10T00:40:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিগগিরই চালু হচ্ছে মেট্রোরেলের আরও ২ স্টেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪০ এএম   (ভিজিট : ১৮৭)
X

মেট্রোরেলের আরও দুই স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে উত্তরা সেন্টার স্টেশন এবং ১ মার্চ থেকে মিরপুর ১০ নম্বর স্টেশনে থামবে মেট্রোরেল। এর মধ্যে দিয়ে উত্তরা-আগারগাঁও রুটে ৯টি স্টেশনের মধ্যে ৫টি স্টেশন চালু হবে।


বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। 


এম এ এন ছিদ্দিক বলেন, মার্চের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাকি ৪টি স্টেশনও চালু হবে। একই সঙ্গে জুলাই মাস থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেলের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা হবে। তখন অফিসগামী মানুষও বেশি চলাচল করতে পারবে। এখন মেট্রোরেলের চলার সময় ও অফিস টাইমের সঙ্গে মিস ম্যাস রয়েছে। আমরা আগেও বলেছিলাম পর্যায়ক্রমে ধাপে ধাপে পূর্ণাঙ্গ কার্যক্রমে যাবো। পৃথিবীর সব মেট্রোরেল কিন্তু এভাবেই শুরু হয়। এটা ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাক্টিস। আমরাও এটা অনুসরণ করে মেট্রোরেল পরিচালনা করছি।

গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বাবু/এসআর 





  বিষয়:   মেট্রোরেল 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy