আজ বিশ্ব ডাল দিবস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আজ শুক্রবার বিশ্ব ডাল দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‌টেকসই আগামীর জন্য ডাল। ২০১৯ সাল থেকে প্রতিবছর

2023-02-10T10:06:25+00:00
2023-02-10T10:06:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ বিশ্ব ডাল দিবস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:০৬ এএম   (ভিজিট : ১৭৯)
X

আজ শুক্রবার বিশ্ব ডাল দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‌টেকসই আগামীর জন্য ডাল। ২০১৯ সাল থেকে প্রতিবছর ১০ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী এ দিবস পালন করা হচ্ছে। তবে বাংলাদেশে এ বছর প্রথম আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করা হচ্ছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বিশ্বব্যাপী খাদ্য হিসেবে ডালের (শুকনো মটরশুটি, মসুর, শুকনো মটর, ছোলা, লুপিন) গুরুত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য এ দিবস পালন করে ২০১৯ সাল থেকে। এর আগের বছর (২০১৮) ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সত্তরতম অধিবেশনে এ দিবস ফেব্রুয়ারির ১০ তারিখে পালনের সিদ্ধান্ত হয়।

দিবস উপলক্ষে বাংলাদেশে শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করেছে কৃষি মন্ত্রণালয়। শুক্রবার সকালে ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল থেকে এ শোভাযাত্রা বের হবে। এরপর প্রতিষ্ঠানটির মিলনায়তনে অনুষ্ঠিত হবে একটি সেমিনার। এতে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বিশ্ব ডাল দিবস খাদ্য নিরাপত্তা ও পুষ্টির লক্ষ্যে টেকসই খাদ্য উৎপাদনের অংশ হিসেবে ডালের পুষ্টিগত উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির সুযোগ প্রদান করার উদ্যেশ্য নিয়ে এ দিবস পালন হবে।

বাবু/এসআর 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy