৪৮ বছরে পদার্পণ করলো ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীবাসীর জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশের সবচেয়ে বড় ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ‘শান্তির শপথে বলীয়ান’এই

2023-02-10T17:19:51+00:00
2023-02-10T17:33:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
৪৮ বছরে পদার্পণ করলো ডিএমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৯ পিএম  আপডেট: ১০.০২.২০২৩ ৫:৩৩ পিএম  (ভিজিট : ১৭৬)
X


রাজধানীবাসীর জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশের সবচেয়ে বড় ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ‘শান্তির শপথে বলীয়ান’এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ডিএমপি ৪৭ বছর পেরিয়ে ৪৮ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপি ও ডিএমপি কমিশনার পৃথক পৃথক বাণী দিয়েছেন।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক নগরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন, প্রযুক্তিনির্ভর অপরাধ বেড়েছে। সাইবার ক্রাইম যেমন বাড়ছে, তেমনই প্রতারণার ঘটনায় প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এসব অপরাধ দমনে আমাদের সাইবার ইউনিটকে আরও বেশি শক্তিশালী করা হয়েছে। ডিএমপির ডিবিতে উন্নত প্রযুক্তির আধুনিক ল্যাব তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার পর ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ অভিযাত্রায় ডিএমপি ডিজিটাল তথ্য-প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণের প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করছে।

ডিএমপি জানায়, ১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি মাত্র ১২টি থানা এবং মাত্র সাড়ে ৬ হাজার জনবল নিয়ে গঠিত হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর পর একে একে কেটে গেছে ৪৭ বছর। এখন ডিএমপিতে ৫০টি থানা এবং ৩৪ হাজার জনবল আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, মেটাভার্স, ওয়েব-৩ প্রযুক্তি, ভার্চুয়াল রিয়েলিটি, কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা অর্জন করেছে ডিএমপি।

ডিএমপি জাতীয় পরিচয়পত্রের সঙ্গে যুক্ত ডায়নামিক রেসপন্স ইন্টেলিজেন্ট মনিটরিং সিস্টেম (ডিআরআইএমএস), সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস), সাসপেক্ট আইডেনটিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম (এসআইভিএস), ফেস ম্যাচিং, সিআইএ ল্যাব, আইপি ট্র্যাকার, সাইবার বুলিং অ্যান্ড ক্রাইম মনিটরিং সিস্টেম, ওয়ান স্টপ সার্ভিস, অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর সিসিটিভি মনিটরিং সিস্টেম, হ্যালো সিটি অ্যাপ, সিডিএমএস ও পিআইএমএস চালু করেছে।

ডিএমপির কর্মকর্তারা বলছেন, ডিএমপিকে যুগোপযোগী, দক্ষ ও জনবান্ধব বাহিনীতে উন্নীত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় ডিএমপির সাফল্য বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও উঠান বৈঠকের মতো সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে ডিএমপিতে ৫৭টি বিভাগ রয়েছে। ১ জন কমিশনার, ৬ জন অতিরিক্ত কমিশনার, ১২ জন যুগ্ম কমিশনার, ৫৭ জন উপ-কমিশনারসহ প্রায় ৩৪ হাজার পুলিশ সদস্য কর্মরত আছেন। বিশ্বের অন্যতম বৃহৎ মেগাসিটি ঢাকায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২ কোটি মানুষ বাস করেন। অনেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, কূটনৈতিক মিশন, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান এ মহানগরীতে অবস্থিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার পাশাপাশি অপরাধ প্রতিরোধ ও দমন, ভিআইপি গমনাগমন, নিরাপদ ব্যবসায় পরিবেশ নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর আস্থা ও নির্ভরতা অর্জনে সফল হয়েছে।

সাইবার অপরাধ ও জঙ্গি দমনসহ বিভিন্ন অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করছে। ২০২২ সালে ডিএমপি সাইবার অপরাধ সংক্রান্ত ১৭১টি মামলায় ১১৫ ব্যক্তি, ৩৫টি মামলায় ৮৭ জন জঙ্গি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬ হাজার ৩৫টি মামলায় ২১ হাজার ৯৮০ আসামি, অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত মামলায় ৪১০ জন, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ২ হাজার ১০টি মামলায় ১ হাজার ৭০৯ জন, ১৬৯টি চোরাচালান মামলায় শতাধিক আসামিকে গ্রেপ্তার করেছে। এছাড়া, ২০২২ সালে ১৩ হাজার ২৯১.৫ কেজি গাঁজা, ৫৫ কেজি হেরোইন, ৪০ লাখ ৯৩ হাজার ৬০০ পিস ইয়াবা, ৫৬ হাজার ৭৯৪ ক্যান বিয়ার, ৫১ হাজার ২৫৭ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২৫ বোতল বিদেশি মদসহ অন্যান্য নতুন নতুন ভয়ঙ্কর মাদকদ্রব্য, ৬৫টি আগ্নেয়াস্ত্র, ২৫২ রাউন্ড গুলি, ৪ হাজার ২৬৮ কেজি বিস্ফোরকদ্রব্য উদ্ধার করেছে।

সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আইন অমান্যকারী যানবাহন ও চালকের বিরুদ্ধে ২০২২ সালে প্রায় ২ লাখ ৬৪ হাজার ই-প্রসিকিউশন দায়ের ও প্রায় ৫৫ কোটি টাকা জরিমানা করেছে।

-বাবু/এ.এস





  বিষয়:   ডিএমপি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy