কমরেড আরজু ও ফিরোজের স্মরণে সিপিবি’র শোকসভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজনীতি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড আজহারুল ইসলাম আরজু ও কেন্দ্রীয় কমিটির সাবেক

2023-02-10T21:05:59+00:00
2023-02-11T11:11:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমরেড আরজু ও ফিরোজের স্মরণে সিপিবি’র শোকসভা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৫ পিএম  আপডেট: ১১.০২.২০২৩ ১১:১১ এএম  (ভিজিট : ১৭৩)
X

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড আজহারুল ইসলাম আরজু ও কেন্দ্রীয়  কমিটির সাবেক সদস্য কমরেড শাহরিয়ার মোহাম্মদ ফিরোজের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ (শুক্রবার) পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে সিপিবির কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে শোকসভায় প্রয়াত দু’জন কমরেডের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ, ডা. দিবালোক সিংহ, কাজী সাজ্জাদ জহির চন্দন ও মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মজিবর রহমান। সভা পরিচলনা করেন পার্টির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। এ সময় পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য এ এন রাশেদা ও শাহীন রহমান উপস্থিত ছিলেন।
 
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা মানিকগঞ্জের গণমানুষের নেতা কমরেড আজহারুল ইসলাম আরজু পার্টির ক্রান্তিকালে তাঁর রাজনীতির প্রতি একনিষ্ঠ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, অন্যদিকে সারা পৃথিবীতে যখন সমাজতন্ত্রের বিপর্যয় হয়েছে বলে অপপ্রচার চলছে তখন কমরেড ফিরোজ অত্যন্ত দৃঢ়তার সাথে সমাজতন্ত্রের সংগ্রাম চালিয়ে নিয়ে গেছেন। তারা দুজনেই ছিলেন পার্টির প্রতি গণমানুষের লড়াইয়ের প্রতি নিবেদিত নেতা। 

বক্তারা বলেন, আগামী প্রজন্ম পার্টির লাল পতাকাকে দৃঢ়তার সাথে বহন করে এই দুই অবিসংবাদিত নেতার প্রতি সম্মান জানাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

নেতৃবৃন্দ আরও বলেন, রাজনীতি যখন বিনিয়োগে পরিণত হয়েছে সেই সময়ে কমরেড আরজু ও কমরেড ফিরোজ আদর্শের প্রতি অবিচল থেকে আমৃত্যু লড়াই করে গেছেন। আজীবন এ লড়াইকে জারি রেখে এ নেতার অসম্পূর্ণ কাজকে এগিয়ে নিয়ে তাদের প্রতি সম্মান জানাবো। 

বাবু/এসআর




  বিষয়:   আরজু  ফিরোজ  স্মরণ  সিপিবি  শোকসভা 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy