আজ সারাদেশে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নির্বাচন সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। গত জুলাই থেকে বিভিন্ন দাবিতে সরকারবিরোধী আন্দোলনে রাজপথে সরব

2023-02-11T09:21:21+00:00
2023-02-11T09:28:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আজ সারাদেশে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:২১ এএম  আপডেট: ১১.০২.২০২৩ ৯:২৮ এএম  (ভিজিট : ১৩৯)
X

জাতীয় নির্বাচন সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। গত জুলাই থেকে বিভিন্ন দাবিতে সরকারবিরোধী আন্দোলনে রাজপথে সরব বিএনপি। কিন্তু আন্দোলনের নামে নৈরাজ্য ও সহিংসতা ঠেকাতে মাঠে থাকছে আওয়ামী লীগও। রাজধানী ও বিভাগের পর আজ থেকে পাল্টাপাল্টি কর্মসূচি শুরু হচ্ছে তৃণমূলেও।

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। তৃণমূল পর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের এসব কর্মসূচিকে চূড়ান্ত আন্দোলন গড়ার ভিত্তি হিসেবে দেখছে দলটি। এজন্য নিজ নিজ এলাকা সফর করছেন দলটির কেন্দ্রীয় নেতারা। তাঁরা ওয়ার্ড, গ্রাম আর ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীকে সংগঠিত করার উদ্যোগ নিয়েছেন। যে কোনো মূল্যে এ কর্মসূচি সফল করতে চান তাঁরা। দলের সর্বোচ্চ হাইকমান্ড থেকেও রয়েছে কঠোর নির্দেশ।

আজ একযোগে ইউনিয়নের সব ওয়ার্ড থেকে মিছিল বের করে ইউনিয়ন সদরে একত্রিত হবেন সবাই। সেখান থেকে শুরু হয়ে ৩ কিলোমিটার পর্যন্ত এই পদযাত্রার নির্দেশ রয়েছে। এর মাধ্যমে পুরো দেশকেই মিছিলের দেশে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি হাইকমান্ড। এতে দলীয় কর্মী আর সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে সরকারবিরোধী এক দফার চূড়ান্ত আন্দোলনে এর প্রভাব বিস্তার করে, গণবিস্ম্ফোরণ সৃষ্টি করে।

তবে এরই মধ্যে বিভিন্ন ইউনিয়ন-গ্রামে নেতাকর্মীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে বলে অভিযোগ বিএনপির। যার ফলে অনেক নেতাকর্মী এখন এলাকাছাড়া। তবে এর প্রভাব কর্মসূচিতে তেমন পড়বে না বলে মনে করছেন দলটির নেতারা।

বিএনপির স্থায়ী কমটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণ ভয়কে জয় করে ফেলেছে। এখন জনগণের ভয়ে ক্ষমতাসীনরা মিথ্যা মামলা, গায়েবি মামলা, গ্রেপ্তার, হত্যা এগুলো চালিয়ে যাচ্ছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করছে। কিন্তু বিএনপি এ কর্মসূচি থেকে সরবে না।

বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, লবণ, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য; সার, জ্বালানি তেলসহ কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়াসহ নেতাকর্মীর মুক্তি ও গণতন্ত্রবিরোধী সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিএনপি ছাড়া আরও ৫৪টি রাজনৈতিক দল ও সংগঠন পৃথকভাবে এ কর্মসূচি পালন করবে।

বাবু/এ আর 




  বিষয়:   বিএনপি  সমাবেশ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy