রাষ্ট্রপতির দলীয় মনোনয়নপত্র রবিবার জমা দেবে আওয়ামী লীগ

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেবে আওয়ামী লীগ। রোববার সকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী

2023-02-11T23:40:47+00:00
2023-02-11T23:40:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাষ্ট্রপতির দলীয় মনোনয়নপত্র রবিবার জমা দেবে আওয়ামী লীগ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪০ পিএম   (ভিজিট : ১৪৩)
X


রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেবে আওয়ামী লীগ। রোববার সকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের এক প্রতিনিধি দল সকালে নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র দাখিল করবে।

আজ শুক্রবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামীকাল রোববার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করবেন। সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন’।

এর আগে, রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনে দলের প্রার্থী মনোনীত করার ক্ষমতা দলের সভাপতি শেখ হাসিনাকে দিয়েছে আওয়ামী লীগের সংসদীয় দল। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদ ভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, সংসদীয় দলের বৈঠকে দলের পক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্ষমতা অর্পণের প্রস্তাব করা হয়েছে। সেটি সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এখন ঐক্যের প্রতীক শেখ হাসিনা সব জল্পনা-কল্পনার অবসান ঘটাবেন।

-বাবু/এ.এস





  বিষয়:   আওয়ামী লীগ  মনোনয়নপত্র 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy