বিএনপি-আওয়মী লীগের পাল্টাপাল্টি পদযাত্রায় হামলা সংঘর্ষ

বুলেটিন ডেস্ক

রাজনীতি

যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে শনিবার দেশের বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা করেছে বিএনপি। একই সময় শান্তি সমাবেশে অংশ নিতে মাঠে

2023-02-12T09:24:23+00:00
2023-02-12T09:34:25+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বিএনপি-আওয়মী লীগের পাল্টাপাল্টি পদযাত্রায় হামলা সংঘর্ষ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:২৪ এএম  আপডেট: ১২.০২.২০২৩ ৯:৩৪ এএম  (ভিজিট : ১৩৬)
X

যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে শনিবার দেশের বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা করেছে বিএনপি। একই সময় শান্তি সমাবেশে অংশ নিতে মাঠে নামে আওয়ামী লীগও।

বেশিরভাগ ইউনিয়নে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হলেও অনেক জায়গায় বিএনপির পদযাত্রায় হামলা করেছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। কোথাও কোথাও হামলার পর তা সংঘর্ষে রূপ নেয়। দুই দলের নেতাকর্মীদের সংঘর্ষের সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে কয়েকশ  রাউন্ড গুলি ছোড়ে। 


সারা দেশে বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালায় যুবলীগ ও ছাত্রলীগ। এছাড়া বেশ কয়েকটি স্থানে বিএনপির পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের হাত থেকে ব্যানার কেড়ে নেওয়া হয়েছে। পুলিশের বাধায় কোথাও পদযাত্রা শেষ গন্তব্যে পৌঁছাতে পারেনি।

হামলার চিত্র তুলে ধরে বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, দেশের প্রায় প্রত্যেক জেলায় হামলা হয়েছে। সেসব তথ্য আমরা সংগ্রহ করছি। রোববার (আজ) কেন্দ্রীয়ভাবে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে। তবে রাত পৌনে ৮টা পর্যন্ত ৫০টির ওপর হামলার তথ্য এসেছে। এসব ঘটনায় আহত হয়েছেন তিন শতাধিক। এদের অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার দুই শতাধিক। এছাড়া বিভিন্ন স্থানে বাড়িঘরে হামলা, মালামাল লুট, অগ্নিসংযোগের ঘটনা রয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে দেশ ও দেশের জনগণকে বাঁচাতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, দেশের ৪৫শ ইউনিয়নে বিএনপির পদযাত্রা কর্মসূচি। দাবি এক, একটা সুষ্ঠু ও অবাধ নির্বাচন চাই। আমাদের ভোটের অধিকার চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।

বাবু/এ আর 





  বিষয়:   রাজনীতি  আওয়ামী লীগ  বিএনপি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy