যৌথভাবে শান্তিরক্ষীর কাজ করবে বাংলাদেশ ও গাম্বিয়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিশ্বের বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ ও গাম্বিয়া যৌথভাবে কাজ করবে। এ বিষয়ে

2023-02-12T20:49:29+00:00
2023-02-12T20:49:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যৌথভাবে শান্তিরক্ষীর কাজ করবে বাংলাদেশ ও গাম্বিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪৯ পিএম   (ভিজিট : ১১৮)
X

বিশ্বের বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ ও গাম্বিয়া যৌথভাবে কাজ করবে। এ বিষয়ে জয়েন্ট পলিটিক্যাল ডিক্লেরেশন সই করেছে দুই দেশ। সোমবার রাতে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবং গাম্বিয়ার সফররত পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাংগারা ওই চুক্তিতে সই করেন।

চুক্তি সই এর পরে আব্দুল মোমেন বলেন, ‘এখন আমরা যে চুক্তিটি সই করলাম, সেটি হচ্ছে শান্তিরক্ষী বাহিনীর কো-ডিপ্লয়মেন্ট সংক্রান্ত। ভবিষ্যতে আমাদের যত শান্তিরক্ষী বাহিনী যাবে, সেগুলো বুঝে অনেকগুলোতে তাদের থেকে শান্তিরক্ষী নেবো।’

উল্লেখ্য বর্তমানে ৯টি শান্তিরক্ষী মিশনে কাজ করছে বাংলাদেশ। শুরু থেকে এখন পর্যন্ত প্রায় এক লাখ ৮৪ হাজার বাংলাদেশি শন্তিরক্ষী জাতিসংঘে কাজ করেছে।

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই চুক্তির মাধ্যমে গাম্বিয়া, বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা হবে। বাংলাদেশ সবচেয়ে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে। গাম্বিয়াও শান্তিরক্ষা মিশনে কাজ করছে। এই প্রথমবারের মতো কোনও দেশের সঙ্গে যৌথভাবে শান্তিরক্ষী কাজ করবে বাংলাদেশ।

বাবু/এসআর





  বিষয়:   যৌথভাবে  শান্তিরক্ষী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy