কিছু লক্ষণ দেখে বুঝে নিন শরীরে ক্যানসার আছে কি না

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে কি না, তার ইঙ্গিত আগে থেকেই দেয় শরীর। তবে অনেকেই তা টের পান

2023-02-13T12:49:37+00:00
2023-02-13T12:54:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কিছু লক্ষণ দেখে বুঝে নিন শরীরে ক্যানসার আছে কি না
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৯ পিএম  আপডেট: ১৩.০২.২০২৩ ১২:৫৪ পিএম  (ভিজিট : ১৫৪)
X

শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে কি না, তার ইঙ্গিত আগে থেকেই দেয় শরীর। তবে অনেকেই তা টের পান না, আবার কেউ কেউ অবহেলাও করেন। শরীরের ভেতরে কোনো কঠিন রোগ বাসা বাঁধলে তার নানা লক্ষণ শরীরে ছড়িয়ে পড়ার পরই বেশিরভাগ মানুষ জানার চেষ্টা করেন কী হয়েছে। তবে কিছু রোগের সংকেত ফুটে ওঠে নখে।

নখে সাদা দাগ দেখলে বুঝতে হবে শরীরে খনিজ পদার্থের ঘাটতি আছে। ঠিক তেমনই নখ দেখেই বুঝতে পারবেন ত্বকে ক্যানসার বাসা বেঁধেছে কি না। নখের উপরে দাগের অর্থ হতে পারে ক্যানসার। ত্বকের ক্যানসারের অন্যতম লক্ষণ এই দাগ। কালো, ধূসর কিংবা বাদামি রঙের কোনো দাগ দেখলে দ্রুত চিকিৎসকের কাছে যান।

আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজি অনুসারে, হাত বা পায়ের আঙুলের উপর কালো কোনো দাগ দেখলে সতর্ক হতে হবে। কারণ এটি হতে পারে ত্বকের ক্যানসারের অন্যতম উপসর্গ। নখে কালো দাগ বা ছোপ হতে পারে মেলানোমার লক্ষণ।

হঠাৎ শরীরে কোনো আঁচিল বা মাংস পিণ্ড বাড়তে দেখা গেলে যেমন ত্বকের ক্যানসারের বিষয় সতর্ক হতে হবে, তেমনই এই প্রকার কালচে বা বাদামি দাগ দেখলেও অবহেলা করবেন না।

মেলানোমার রোগটি মূলত নখের নীচেই বাড়ে। নখের চারপাশে ত্বকের রঙে পরিবর্তন হলে সতর্ক হতে হবে। নখের আর কোন কোন লক্ষণ দেখলে ত্বকের ক্যানসারের বিষয় সতর্ক হবেন?

বাবু/এ আর 




  বিষয়:   রোগ  লক্ষণ  ক্যানসার 



Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy