দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাহাবুদ্দিন চুপ্পু।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সোমবার সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
একক প্রার্থী হওয়ায় সোমবার দুপুরে তাকে নির্বাচিত ঘোষণা করে ইসি।
এর আগে রবিবার রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়। এদিন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন কমিশনে দলীয় প্রার্থী হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুর নাম দাখিল করেন।
-বাবু/এ.এস