সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার ইসি সচিব

2023-02-13T17:42:10+00:00
2023-02-13T17:45:48+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪২ পিএম  আপডেট: ১৩.০২.২০২৩ ৫:৪৫ পিএম  (ভিজিট : ১৮০)
X


মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 
  
সোমবার ইসি সচিব মো. জাহাংগীর আলমের স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৭ নং আইন)-এর ধারা ৭ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২-এর উপ-বিধি (৬) অনুসারে নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা মোতাবেক জনাব মো. সাহাবুদ্দিন, পিতা-মরহুম শরফুদ্দিন আনছারী, বাসা/হোল্ডিং-৮৮/১, গ্রাম/রাস্তা: শিবরামপুর, পাবনা পৌরসভা, ডাকঘর-পাবনা, পোস্ট কোড-৬৬০০, উপজেলা-পাবনা সদর, জেলা-পাবনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হইয়াছেন।’

বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে ২৩ এপ্রিল। এক্ষেত্রে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শপথ নিয়ে ২২তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে যেতে ‌ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল এর আগে সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মনোনয়নপত্র বাছাই শেষে নির্বাচনী কর্তার কার্যালয়ে মো. সাহাবুদ্দিনকে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেন। এদিনই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।

-বাবু/এ.এস





  বিষয়:   গেজেট প্রকাশ  রাষ্ট্রপতি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy