ইয়েস মার্কা কোনো ব্যক্তিকে মনোনয়ন দিইনি: কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাষ্ট্রপতি পদে স্বাধীনতাবিরোধী কোনো অপশক্তিকে মনোনয়ন দেওয়া হয়নি বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।তিনি বলেন, আমরা এমন

2023-02-13T17:54:14+00:00
2023-02-13T17:54:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইয়েস মার্কা কোনো ব্যক্তিকে মনোনয়ন দিইনি: কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫৪ পিএম   (ভিজিট : ১৪৭)
X

রাষ্ট্রপতি পদে স্বাধীনতাবিরোধী কোনো অপশক্তিকে মনোনয়ন দেওয়া হয়নি বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, আমরা এমন কাউকে রাষ্ট্রপতি করিনি, যার নাম ইয়াজউদ্দিন, কার্যক্রমে ইয়েস উদ্দিন। ইয়েস মার্কা কোনো ব্যক্তিকে আমরা রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিইনি। আমরা মুক্তিযুদ্ধবিরোধী ও স্বাধীনতা বিরোধী কোনো অপশক্তিকে মনোনয়ন দিইনি।

তিনি বলেন, টেররিজমে বিশ্বাস করে, আগুন সন্ত্রাসে বিশ্বাস করে এমন কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়নি। সুশিক্ষিত, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিতে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি। যার ক্যারিয়ার, গোটা জীবনই বর্ণাঢ্য। এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন তাকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করেছে। এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করায় সিইসিকে ধন্যবাদ। মনোনয়নপত্র বাছাইয়ের পর প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা আমরা পেয়েছি। একটি কপি আমাদের দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দীন একক বৈধ প্রার্থী হওয়ায়, তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন সিইসি।

বাবু/এ আর 




  বিষয়:   কাদের  মনোনয়ন 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy