রাজশাহীতে আইডিয়া প্রকল্পের স্টার্টআপ কম্পাস ক্যাম্পেইন শুরু

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্পের উদ্যোগে রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে

2023-02-13T19:07:13+00:00
2023-02-13T19:07:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে আইডিয়া প্রকল্পের স্টার্টআপ কম্পাস ক্যাম্পেইন শুরু
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৭ পিএম   (ভিজিট : ১৬০)
X

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্পের উদ্যোগে রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে রাজশাহী বিভাগের ‘স্টার্টআপ কম্পাস’ ক্যাম্পেইন। একই সাথে সোমবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হয় ওই বিভাগের দ্বিতীয় ক্যাম্পেইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও উপসচিব ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম মন্ডল এবং সিএসই বিভাগের অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম।

অপরদিকে রাজশাহী বিভাগে অনুষ্ঠিত প্রথম ক্যাম্পেইনটি আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোঃ আলতাফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবি’র প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক এম হুমায়ুন কবির।

রাজশাহী বিভাগের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টার্টআপ কম্পাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। যা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং ১৩ ফেব্রুয়ারি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আয়োজনের পরে আগামী ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিএইউইটি) এবং ১৫ ফেব্রুয়ারি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়ে শেষ হবে রাজশাহী বিভাগের এই আয়োজন। 

স্টার্টআপ কম্পাস আয়োজনের মাধ্যমে আইডিয়া প্রকল্প বাংলাদেশের সবগুলো বিভাগে প্রচারণা চলমান রাখছে বলে জানান আইডিয়া প্রকল্পের কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক ও প্রধান সোহাগ চন্দ্র দাস।

বাংলাদেশে একটি শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে স্টার্টআপ কম্পাসের মেন্টরিং প্রোগ্রামের মাধ্যমে আইডিয়া প্রকল্প উদ্যোক্তাদের সম্ভাবনাময় উদ্যোগকে আরো গতিশীল করার লক্ষ্যে কাজ করছে। এছাড়াও, আইডিয়া প্রকল্প থেকে সম্ভাবনাময় এবং মেধাবী প্রি-সীড পর্যায়ে উদ্যোক্তাদের ১০ লাখ টাকা করে অনুদান প্রদান করা হচ্ছে।

বাবু/এসআর






Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy