সাবেক এমপি রেজা আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের প্রাক্তন সদস্য অ্যাডভোকেট রেজা আলীর মৃত্যুতে গভীর শোক ও

2023-02-13T21:29:11+00:00
2023-02-13T21:29:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাবেক এমপি রেজা আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:২৯ পিএম   (ভিজিট : ১৪৯)
X

সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের প্রাক্তন সদস্য অ্যাডভোকেট রেজা আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা এক শোক বার্তায় বলেন, রেজা আলী ছিলেন মাটি ও মানুষের নেতা। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিষ্ঠাবান ও কর্মঠ রাজনীতিক হারালো।

প্রধানমন্ত্রী রেজা আলীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে মিরান আলী।

বাবু/এসআর






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy