বুধবার কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তিন দিনের সফরে বুধবার (১৫ ফেব্রুয়ারি) নিজ জন্মভূমি কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ১৫

2023-02-14T20:05:55+00:00
2023-02-14T20:05:55+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
৩ দিনের সফর
বুধবার কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০৫ পিএম   (ভিজিট : ১৬৫)
X

তিন দিনের সফরে বুধবার (১৫ ফেব্রুয়ারি) নিজ জন্মভূমি কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত কিশোরগঞ্জের হাওরের তিন উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা সফর করবেন তিনি।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ রাষ্ট্রপতির সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা নবীরুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা যায়, ১৫ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় তিনি বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা হবেন। সেখান থেকে দুপুর ২টার দিকে হেলিকপ্টারে করে কিশোরগঞ্জের মিঠামইনের নিজ বাড়ি কামালপুর গ্রামের উদ্দেশে রওনা হবেন। এরপর দুপুর ২টা ৪৫ মিনিটে মিঠামইন হেলিপ্যাডে পৌঁছাবেন। ২টা ৫০ মিনিটে মিঠামইন ডাকবাংলোয় তাকে গার্ড অব অনার প্রদান করা হবে।

সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়াম ভবনে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। মতবিনিময় সভা শেষে নিজ বাড়ি কামালপুরে যাবেন এবং সেখানে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

১৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় মিঠামইন থেকে ইটনা উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল ৪ টায় ইটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়াম ভবনে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। মতবিনিময় সভা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় ইটনা থেকে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা করবেন।

সন্ধ্যা ৭টায় অষ্টগ্রামে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়াম ভবনে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। মতবিনিময় সভা শেষে নিজ বাড়ি কামালপুরে যাবেন এবং সেখানে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

১৭ ফেব্রুয়ারি দুপুর ১২টায় মিঠামইনে নির্মাণাধীন ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন তিনি। এরপর বিকেল পৌনে ৩টায় মিঠামইন বাসভবনে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। বিকেল ৩টায় বাসভবন থেকে হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা করবেন। ৩টা ১০ মিনিটে হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল ৩টা ৫০ মিনিটে তেজগাঁও হেলিপ্যাডে পৌঁছার পর সেখান থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল ৪টা ১০ মিনিটে বঙ্গভবনে পৌঁছার কথা রয়েছে রাষ্ট্রপতির।

বাবু/এসআর




  বিষয়:   রাষ্ট্রপতি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy