স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্ন পদে চাকরি

বুলেটিন ডেস্ক

অন্যান্য

স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর (এইচপিএনএসপি) কর্মসূচির অন্তর্ভুক্ত হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট

2023-02-15T09:20:26+00:00
2023-02-15T11:20:56+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্ন পদে চাকরি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:২০ এএম  আপডেট: ১৫.০২.২০২৩ ১১:২০ এএম  (ভিজিট : ১৮২)
X

স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর (এইচপিএনএসপি) কর্মসূচির অন্তর্ভুক্ত হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট (এইচএসএম) অপারেশনাল প্ল্যানের মেয়াদ পর্যন্ত একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ কর্মসূচির আওতায় আট ক্যাটাগরির পদে ষষ্ঠ ও নবম গ্রেডে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ৬১ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সিনিয়র ইনস্ট্রাক্টর (শিশুস্বাস্থ্য)। পদের সংখ্যা:
আবেদন যোগ্যতা: এমবিবিএস, শিশুস্বাস্থ্য বিষয়ে ডিসিএইচ/এমডি/এফসিপিএস ও সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ৩৭ বছর বেতন: সাকল্যে বেতন ৫৬,৫২৫ টাকা।

পদের নাম: ট্রেনিং কো-অর্ডিনেটর। পদের  সংখ্যা:
আবেদন যোগ্যতা: স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি ও কম্পিউটার অফিস প্রোগ্রামসহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ৩০ বছর বেতন: সাকল্যে বেতন ৩৫,৬০০ টাকা।

পদের নাম: শিশুস্বাস্থ্য চিকিৎসক। পদের সংখ্যা: ২২ 
আবেদন যোগ্যতা: এমবিবিএস; শিশুরোগে উচ্চতর ডিগ্রিধারী ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: ৩২ বছর বেতন: সাকল্যে বেতন ৩২,৩০০ টাকা।

পদের নাম: শিশু মনোবিজ্ঞানী। পদের সংখ্যা: ৩ 
আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি বিষয়ে সম্মানসহ স্নাতক ও ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি; তবে ক্লিনিক্যাল সাইকোলজিতে এমফিল ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ৩০ বছর বেতন: সাকল্যে বেতন ৩২,৩০০ টাকা।

পদের নাম: ডেভেলপমেন্ট থেরাপিস্ট। পদের সংখ্যা: ১৬
আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওথেরাপি/অকুপেশনাল থেরাপি/স্পিচ থেরাপি বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা গার্হস্থ্য অর্থনীতির শিশুবিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি এবং নিউরোডিজঅর্ডার, অটিস্টিক শিশুদের থেরাপি দেওয়ায় তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ৩০ বছর। বেতন: সাকল্যে বেতন ৩২,৩০০ টাকা।

পদের নাম: সার্ভিলেন্স মেডিকেল অফিসার (এমঅ্যান্ডই)। পদের সংখ্যা: ১২
আবেদন যোগ্যতা: এমবিবিএস, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বয়স: ৩২ বছর বেতন: সাকল্যে বেতন ৩৫,৬০০ টাকা।

পদের নাম: কোয়ালিটি অফিসার। পদের সংখ্যা:
আবেদন যোগ্যতা: এমবিবিএস, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বয়স: ৩২ বছর বেতন: সাকল্যে বেতন ৩৫,৬০০ টাকা।

পদের নাম: রিজিওনাল কো-অর্ডিনেটর (কোয়ালিটি)। পদের সংখ্যা:
আবেদন যোগ্যতা: এমবিবিএস, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বয়স: ৩২ বছর। বেতন: সাকল্যে বেতন ৩৫,৬০০ টাকা।

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে লিংকে প্রবেশ করুন।
আবেদনের শেষ সময় আগামী ২ মার্চ ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত। 

বাবু/এ আর 




  বিষয়:   চাকরি  স্বাস্থ 



Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy