রোহিঙ্গা সমস্যা সমাধানে ঢাকার পাশে থাকবে ওয়াশিংটন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রোহিঙ্গা সমস্যা সমাধানে ঢাকার পাশে থাকবে ওয়াশিংটন- এমন কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক

2023-02-15T15:26:32+00:00
2023-02-15T15:28:00+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রোহিঙ্গা সমস্যা সমাধানে ঢাকার পাশে থাকবে ওয়াশিংটন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২৬ পিএম  আপডেট: ১৫.০২.২০২৩ ৩:২৮ পিএম  (ভিজিট : ১৩৬)
X


রোহিঙ্গা সমস্যা সমাধানে ঢাকার পাশে থাকবে ওয়াশিংটন- এমন কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক এইচ শোলে।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা শোলে। পরে যৌথ ব্রিফিংয়ে আসেন তারা।

ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে ঢাকার পাশে থাকবে ওয়াশিংটন। আর মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের চেষ্টা করছে ওয়াশিংটন।

তিনি আরও বলেন, ‘আমরা ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। আমাদের ৫১ বছরের শক্তিশালী অংশীদারত্ব। আমরা পরবর্তী ৫১ বছর একসঙ্গে কাজ করতে চাই। সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ এবং এক সঙ্গে কাজ করার সমান সুযোগও রয়েছে। দুদেশের অর্থনীতি ও নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে ওয়াশিংটন আগ্রহী।

সফরের দ্বিতীয় দিন দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ডেরেক শোলে প্রায় দেড় ঘণ্টা ধরে দ্বিপক্ষীয় নানা ইস্যুতে কথা বলেন।

এর আগে সকালে দিনের শুরুতেই পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন তিনি। তারপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ডেরেক এইচ শোলে।

উল্লেখ্য, দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুদিনের সফরে ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ডেরেক শোলে। বুধবার সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।

-বাবু/এ.এস





  বিষয়:   ওয়াশিংটন  রোহিঙ্গা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy