কিশোরগঞ্জে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তিন দিনের সরকারি সফরে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিমান

2023-02-15T17:04:51+00:00
2023-02-15T17:09:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কিশোরগঞ্জে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০৪ পিএম  আপডেট: ১৫.০২.২০২৩ ৫:০৯ পিএম  (ভিজিট : ১৬২)
X


তিন দিনের সরকারি সফরে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিমান বাহিনীর হেলিকপ্টারে করে মিঠামইন উপজেলা সদরের হেলিপ্যাডে পৌঁছান তিনি।

এ সময় কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জের প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

মিঠামইনে পৌঁছার পর বিকাল সোয়া ৩টায় জেলা পরিষদের নতুন ডাক বাংলোতে গার্ড অব অনার প্রদান করা হয় রাষ্ট্রপতিকে।

সফরের প্রথম দিনে সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। মতবিনিময় সভা শেষে নিজ বাড়ি কামালপুরে যাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় মিঠামইন থেকে ইটনা উপজেলার উদ্দেশে যাত্রা করবেন রাষ্ট্রপতি। বিকাল ৪টায় ইটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

মতবিনিময় সভা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় ইটনা থেকে অষ্টগ্রামে যাবেন। সন্ধ্যা ৭টায় অষ্টগ্রামে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। মতবিনিময় সভা শেষে নিজ বাড়ি মিঠামইন উপজেলার কামালপুরে যাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মিঠামইনে নির্মাণাধীন ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। এরপর বিকাল পৌনে ৩টায় মিঠামইন বাসভবনে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। বিকাল সোয়া ৩টায় ঢাকায় ফিরে যাবার কথা রয়েছে।

-বাবু/এ.এস






  বিষয়:   রাষ্ট্রপতি  সফর 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy