ইসির নির্দেশনা অনুযায়ী নির্বাচনী দায়িত্ব পালন করবে পুলিশ : আইজিপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী পুলিশ জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।বুধবার

2023-02-16T00:07:09+00:00
2023-02-16T00:07:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইসির নির্দেশনা অনুযায়ী নির্বাচনী দায়িত্ব পালন করবে পুলিশ : আইজিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৭ এএম   (ভিজিট : ১৬৫)
X

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী পুলিশ জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

বুধবার বিকেলে শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট মানুষ বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশের মাটিতে যাবে। বাংলাদেশের পাসপোর্টধারী নাগরিককে সসম্মানে বিদেশের মানুষ অভিবাদন জানাবে।

পাকিস্তান আমলে এ দেশে কতটি স্কুল, কতটি কলেজ ছিল প্রশ্ন রেখে আইজিপি বলেন, সচিব খুব একটা হয়নি পাকিস্তানের সময়, আর্মি চিফ হয়নি পাকিস্তানের সময়, মিলিটারি চিফ, এয়ার চিফ, পুলিশ চিফ হয়নি আমাদের দেশের নাগরিকরা। সেই দেশকে বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দেওয়ার কারণে আমাদের দেশ থেকে আজকে আমরা আইজিপি হতে পেরেছি। আমরা আর্মি চিফ, সচিব, ক্যাবিনেট চিফ হতে পেরেছি। এক সময় বলা হতো, আমাদের এসব পদে দায়িত্ব নেওয়ার যোগ্যতা নেই। বিভিন্ন সূচকে পাকিস্তানের চেয়ে অনেক অনেক গুণ এগিয়ে থেকে আমরা প্রমাণ করেছি যে আমরা যোগ্য।

তিনি বলেন, পাকিস্তান এখন বলে, উন্নয়ন যদি দেখতে চাও তাহলে তোমরা বাংলাদেশকে দেখো। আর এই উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ প্রত্যন্ত গ্রামে অবস্থিত। এই প্রতিষ্ঠান বাংলাদেশের গ্রাম-গঞ্জের উন্নয়নের প্রতীক। এই প্রতিষ্ঠানের মতো প্রতিটি গ্রামে উন্নয়ন পৌঁছে যাবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল হাবিবুর রহমান, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, চিত্র নায়ক জায়েদ খান, চিত্রনায়িকা মমো প্রমুখ।

বাবু/এসআর 





  বিষয়:   ইসি  আইজিপি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy