জনগণের আস্থা অর্জনে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জনগণের আস্থা অর্জনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।বুধবার (১৫

2023-02-16T00:43:10+00:00
2023-02-16T00:43:10+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
জনগণের আস্থা অর্জনে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৩ এএম   (ভিজিট : ১৭৪)
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

জনগণের আস্থা অর্জনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান।

রাষ্ট্রপ্রধান বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের মূল কাজ জনগণের কল্যাণে কাজ করা এবং এজন্য জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।

স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আবদুল হামিদ বলেন, শুধু উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করলেই হবে না, জনগণ যেন উন্নয়নের সুফল পায় তা নিশ্চিত করতে হবে।

এসময় সংসদ সদস্য মো. আফজাল হোসেন ও রেজওয়ান আহম্মদ তৌফিক, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি হামিদ তিনদিনের সফরে বুধবার বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন পৌঁছান। তিনি বৃহস্পতিবার ইটনা উপজেলার একটি সুধী সমাবেশে বক্তব্য দেবেন।

শুক্রবার মিঠামইন ক্যান্টনমেন্ট ও আরও কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন। শুক্রবার সন্ধ্যায় তার ঢাকা ফেরার কথা রয়েছে।

বাবু/এসআর 





  বিষয়:   রাষ্ট্রপতি  জনগণ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy