নাটক হোক জীবনের প্রকাশিত সত্য - এমপি অসীম কুমার উকিল

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সাহিত্য

নাটক সমাজ পরিবর্তনের প্রধান হাতিয়ার,নাটক হোক সার্বজনীন চেতনার শুদ্ধঘর, নাটক হোক জীবনের প্রকাশিত সত্য কেন্দুয়ায় একটি পয়সা নাট্যানুষ্টানে

2023-02-16T10:29:36+00:00
2023-02-16T16:04:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নাটক হোক জীবনের প্রকাশিত সত্য - এমপি অসীম কুমার উকিল
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৯ এএম  আপডেট: ১৬.০২.২০২৩ ৪:০৪ পিএম  (ভিজিট : ৩৩৮)
X


"নাটক সমাজ পরিবর্তনের প্রধান হাতিয়ার,নাটক হোক সার্বজনীন চেতনার শুদ্ধঘর, নাটক হোক জীবনের প্রকাশিত সত্য" কেন্দুয়ায় একটি পয়সা নাট্যানুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও কেন্দুয়া- আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল। 

নেত্রকোনার কেন্দুয়ায় সুবচন নাট্যগোষ্টী উদ্যোগে গত বুধবার (১৫ ফেব্রুয়ারী) রাত ১০টায় কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শ্রী ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়রচিত, সাংবাদিক নাট্যকার রাখাল বিশ্বাস পরিচালিত, মাঈন উদ্দিন সরকার রয়েল প্রযোজিত একটি সম্পূর্ণ  সামাজিক নাটকের মঞ্চস্থ করা হয়েছে।

নাট্যানুষ্ঠানে নাট্যকার রাখাল বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা( ইউএনও) কাবেরী জালাল, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঁইয়া,  কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন পিপিএম প্রমূখ।

নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক মো.কামরুল হাসান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক তালুকদার কনক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল লতিফ, মোজাফরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.দিদারুল ইসলাম, আটপাড়ার তেলিগাতি ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি এম এ সালাম গজনবী, কেন্দুয়া উপজেলা যুবলীগ নেতা আল মামুন কোকিল, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, সাংবাদিক নাট্যকার রাখাল বিশ্বাস, মাঈন উদ্দিন সরকার রয়েল, জহিরুল ইসলাম স্বপনসহ আশেপাশের উপজেলার নাট্যশিল্পীবৃন্দ। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ, অংগ সহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দসহ নাট্যমোদি আগত দর্শকবৃন্দ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সাহিত্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy