ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মেঘালয় রাজ্যে হলেও সিলেটেও ভূকম্পন অনুভূত হয়েছে।

2023-02-16T13:59:48+00:00
2023-02-16T14:06:16+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৫৯ পিএম  আপডেট: ১৬.০২.২০২৩ ২:০৬ পিএম  (ভিজিট : ২৩৩)
X


৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মেঘালয় রাজ্যে হলেও সিলেটেও ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।

আরও পড়ুন : ১০ দিন পর মা ও দুই সন্তানকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সিলেটের ছাতক থেকে ১১.৫ কিলোমিটার উত্তর-পূর্বে, সিলেট শহর থেকে ২৬.৭ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে এবং মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে ২১.৭ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে। মৃদু এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

-বাবু/এ.এস





  বিষয়:   ভূমিকম্প  সিলেট 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy