প্রধানমন্ত্রীর ২৫ দফা নির্দেশনা বাস্তবায়নে মোরেলগঞ্জে কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রীর ২৫ দফা নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন। এসব কাজে সহযোগিতার জন্য বৃহস্পতিবার বেলা

2023-02-16T14:26:49+00:00
2023-02-16T14:26:49+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর ২৫ দফা নির্দেশনা বাস্তবায়নে মোরেলগঞ্জে কাজ শুরু
প্রধানমন্ত্রী , মোরেলগঞ্জে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ২:২৬ পিএম   (ভিজিট : ১৩৬)
X

প্রধানমন্ত্রীর ২৫ দফা নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন। এসব কাজে সহযোগিতার জন্য বৃহস্পতিবার বেলা ১০টায় গণমাধ্যম কর্মীদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। সভায় মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শরীফসহ প্রেস ক্লাবের সকল সদস্যগণ অংশগ্রহণ করেন। 

সভায় ২০২৩ সালেরর ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য উৎপাদন বৃদ্ধি, জ্বালানি, সরকারি তহবিল ব্যবহারে কৃচ্ছতা সাধন, মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস, গুজব নির্মূল ও সরকারি জমি, নদী, খাল রক্ষাসহ ২৫ দফা নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা কামনা করা হয়।


বাবুু/এ আর 




  বিষয়:   খেলা  মরগান 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy