বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকা পঞ্চম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিশ্বের ১০০টি শহরের মধ্যে বাতাসের নিম্নমানের দিক থেকে নিয়মিত ওপরে থাকা রাজধানী ঢাকা আজ ছিল শীর্ষ পাঁচে। এই

2023-02-16T16:51:12+00:00
2023-02-16T16:51:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকা পঞ্চম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫১ পিএম   (ভিজিট : ১৫৭)
X


বিশ্বের ১০০টি শহরের মধ্যে বাতাসের নিম্নমানের দিক থেকে নিয়মিত ওপরে থাকা রাজধানী ঢাকা আজ ছিল শীর্ষ পাঁচে। এই তালিকায় র‌্যাঙ্কিংয়ে প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর ও দ্বিতীয় আফাগানিস্তানের কাবুল। 

সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মানবিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের র‌্যাঙ্কিংয়ে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার এ অবস্থান উঠে আসে। বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার অবস্থান ছিল চতুর্থ।

আইকিউএয়ার জানিয়েছে, বৃহস্পতিবার সকালের ওই সময়ে ঢাকার বাতাসে মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অতিক্ষুদ্র কণা পিএম২.৫-এর উপস্থিতি ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইও) আদর্শ মাত্রার চেয়ে ২৪ দশমিক ৯ গুণ বেশি। বুধবার সকাল ৮টার ৪০ মিনিটে সেটি ছিল ২২ দশমিক ৩ গুণ বেশি।

নির্দিষ্ট স্কোরের ভিত্তিতে কোনো শহরের বাতাসের ক্যাটাগরি নির্ধারণের পাশাপাশি সেটি জনস্বাস্থ্যের জন্য ভালো না কি ক্ষতিকর, তা জানায় আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি শূন্য থেকে ৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘ভালো’ ক্যাটাগরিতে রাখে। অর্থাৎ এ ক্যাটাগরিতে থাকা শহরের বাতাস জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। ৫১ থেকে ১০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘মধ্যম মানের বা সহনীয়’ হিসেবে বিবেচনা করে প্রতিষ্ঠানটি।

আইকিউএয়ারের র‌্যাঙ্কিংয়ে ১০১ থেকে ১৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরে থাকা শহরের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরির বিবেচনা করা হয়। র‌্যাঙ্কিংয়ে ২০১ থেকে ৩০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। তিন শ এর বেশি স্কোর পাওয়া শহরের বাতাসকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করে আইকিউএয়ার।

সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার বাতাসের স্কোর ছিল ১৯৭। এর মানে হলো এই সময়টাতে অস্বাস্থ্যকর বাতাসের মধ্যে বসবাস করতে হয়েছে রাজধানীবাসীকে। বুধবার ৮টা ৪০ মিনিটে এ স্কোর ছিল ১৮০।

-বাবু/এ.এস





  বিষয়:   বায়ুদূষণ  ঢাকা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy