শেখ হাসিনা গরিবের বন্ধু : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল দেখেন না মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন,

2023-02-16T19:57:46+00:00
2023-02-16T19:57:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনা গরিবের বন্ধু : পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৫৭ পিএম   (ভিজিট : ১৩৯)
X

দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল দেখেন না মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেট সিটি করপোরেশনে (সিসিক) বিএনপির মেয়র থাকা সত্ত্বেও যথেষ্ট টাকা দিচ্ছেন, প্রজেক্ট দিচ্ছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী চান দেশের উন্নয়ন হোক। এ কারণে সিসিকে বিএনপিপন্থী মেয়র আরিফুল হক চৌধুরীও অনেক কাজ করার সুযোগ পেয়েছেন। শেখ হাসিনা টাকা ও প্রকল্পের অনুমোদন দিচ্ছেন বলেই মেয়র আরিফ কাজ করাতে পারছেন।  

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সিলেটের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর তরফ থেকে আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।  

ড. মোমেন বলেন, শেখ হাসিনা গরিবের বন্ধু। আজ দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়েছে প্রধানমন্ত্রীর আন্তরিকতায়। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বেড়েছে। এরপরও সাধারণ মানুষ যাতে কষ্ট না পায় সেজন্য এ সরকার দেড় কোটি মানুষকে সস্তা দরে খাবার ও বিভিন্ন অনুদান পৌঁছে দিয়েছে। গৃহহীনদের ঘর করে দিয়েছে।  

দেশের উন্নয়ন হচ্ছে বলেই বিদেশিরা বাংলাদেশের প্রতি আকৃষ্ট হচ্ছেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিরা এখন বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছে। দেশের উন্নয়ন ও সিলেটকে ডিজিটাল নগরীতে পরিণত করতে এ সরকারকে বার বার নির্বাচিত করা দরকার। 

বাবু/এসআর





  বিষয়:   পররাষ্ট্রমন্ত্রী  শেখ হাসিনা 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy