অবৈধ ওষুধ মজুত-বিক্রি দায়ে ১২টি প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর কোতয়ালী থানা এলাকায় অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুত ও বিক্রির দায়ে ১২টি প্রতিষ্ঠানকে ৩৪ লাখ ৯০ হাজার টাকা

2023-02-17T09:20:52+00:00
2023-02-17T09:20:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবৈধ ওষুধ মজুত-বিক্রি দায়ে ১২টি প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:২০ এএম   (ভিজিট : ১৪৩)
X

রাজধানীর কোতয়ালী থানা এলাকায় অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুত ও বিক্রির দায়ে ১২টি প্রতিষ্ঠানকে ৩৪ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে অভিযানে এ জরিমানা করা হয়।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযানে ওই এলাকার অল কেসি ড্রাগকে নগদ ২ লাখ টাকা, হাজীগঞ্জ মেডিসিনকে নগদ ২ লাখ টাকা, চৌধুরী ফার্মেসিকে নগদ ২০ হাজার টাকা, গোপাল গীতা ফার্মেসিকে নগদ ৫ লাখ টাকা, জগৎ জননী হাউজকে নগদ ২০ হাজার টাকা, রাফি মেডিসিন কর্নারকে নগদ ১ লাখ টাকা, জনসেবা মেডিসিন এজেন্সিকে নগদ ১০ লাখ টাকা, কাফ মেডিসিন হলকে নগদ ৫০ হাজার টাকা, মেসার্স ইকবাল সার্জারিকে নগদ ১ লাখ টাকা, ঢাকা অর্গানিক ল্যাবকে নগদ ১ লাখ টাকা, তামান্না ড্রাগকে নগদ ২ লাখ টাকা ও মদিনা ফার্মেসিকে নগদ ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত আটটি ওষুধ গোডাউন সিলগালা করেছে। এছাড়া প্রায় ২ লাখ টাকা মূল্যের অনুমোদনহীন অবৈধ ওষুধ ধ্বংস করা হয়েছে।

ওই এলাকায় অসাধু ব্যবসায়ীরা বেশ কিছুদিন ধরে অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুত ও বিক্রি করে আসছিল বলে র‌্যাব জানিয়েছে।

বাবু/এসআর




  বিষয়:   র‌্যাব  জরিমানা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy