বিপর্যস্ত তুরস্কে সব ধরনের সহায়তা দিতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তাব করেছে। দেশটির জনগণের প্রতি সমবেদনা

2023-02-17T10:27:05+00:00
2023-02-17T10:27:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিপর্যস্ত তুরস্কে সব ধরনের সহায়তা দিতে চায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৭ এএম   (ভিজিট : ১৭৩)
X

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তাব করেছে। দেশটির জনগণের প্রতি সমবেদনা জানিয়ে এ সহায়তা দিতে চায় বাংলাদেশ।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লুর সঙ্গে ফোনালাপের সময় এ সহায়তার প্রস্তাব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে কথা বলেন ড. মোমেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফোনালাপে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে ড. মোমেন বলেন, আপনাদের সাহায্যের প্রয়োজন হলে আমরা নির্মাণ শ্রমিকদের পাঠাতে পারি। আপনাদের কী প্রয়োজন তা আমাদের জানালে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করবো।

এসময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের বাংলাদেশের মতো ভ্রাতৃপ্রতীম দেশ রয়েছে। আমাদের কোনো কিছুর প্রয়োজন হলে আমরা বিনা দ্বিধায় আপনাদের জানাবো।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে।

ভয়াবহ এ বিপর্যয়কে বাংলাদেশিদের জন্য একটি বড় ধাক্কা বলে উল্লেখ করে মোমেন বলেন, আমরা সত্যিই ধ্বংস ও প্রাণহানির ব্যাপকতায় মর্মাহত। আমরা আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আপনারাও আমাদের আপনাদের ভাই হিসেবে গ্রহণ করবেন, যেন আমরা যতটা সম্ভব সাহায্য করতে পারি।

কাভুসোগ্লু ফোন করার জন্য মোমেনকে ধন্যবাদ জানান এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার এবং পররাষ্ট্রমন্ত্রীর আন্তরিক শোক ও সংহতি বার্তার জন্য বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণকে ধন্যবাদ জানান।

এরই মধ্যে তুরস্কে ৬০ জনের একটি অনুসন্ধান, উদ্ধার ও মেডিকেল টিম এবং তাঁবু পাঠানোর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে কাভুসোগ্লু বলেন, এ মুহূর্তে এগুলোই আসলে আমাদের জরুরি প্রয়োজন।

বাংলাদেশ আগে পাঠানো দুই হাজার তাঁবুর অতিরিক্ত আরও ১০ হাজার তাঁবু পাঠাচ্ছে বলে জানান ড. মোমেন।

তিনি দেশটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, টেলিভিশনে আপনারা যা দেখেছেন তা সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি। কিছু প্রদেশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকৃতপক্ষে ৭ দশমিক ৭ ও ৭ দশমিক ৬ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প, হাজার হাজার আফটারশক হয়েছে, এরমধ্যে কয়েকটি ছিল ৬ দশমিক ৫ মাত্রার বেশি।

ধ্বংসস্তূপের নিচে কিছু লোক রয়ে গেছে যাদের কাছে এখনো কোনো উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি উল্লেখ করে কাভুসোগ্লু বলেন, আমরা জীবনযাত্রা স্বাভাবিক করতে ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করতে যথাসাধ্য চেষ্টা করছি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলের পুনর্নিমাণের পরিকল্পনা করছি আমরা।

ভূমিকম্পে আহত বাংলাদেশি নাগরিকদের জন্য দুঃখ প্রকাশ এবং তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy