ফিনল্যান্ডের প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রদূত মেহদি হাসানের পরিচয়পত্র পেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাওলি নিনিসতোর কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেহদি হাসান। বুধবার (১৫ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট প্রাসাদে অনাবাসিক

2023-02-17T10:33:33+00:00
2023-02-17T10:33:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফিনল্যান্ডের প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রদূত মেহদি হাসানের পরিচয়পত্র পেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩৩ এএম   (ভিজিট : ১৬৪)
X

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাওলি নিনিসতোর কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেহদি হাসান। বুধবার (১৫ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট প্রাসাদে অনাবাসিক রাষ্ট্রদূত ওই পরিচয়পত্র পেশ করেন।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ফিনল্যান্ডের প্রেসিডেন্টের কাছে।

দুই দেশের মধ্যে সহযোগিতার খাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, সম্ভাব্য শ্রমবাজার, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, শিক্ষা, আইটিসহ সম্পর্কে রাষ্ট্রদূত প্রেসিডেন্টকে অবহিত করেন।

রাষ্ট্রদূত প্রেসিডেন্ট সাওলি নিনিসতোকে রোহিঙ্গা বিষয়েও অবহিত করেন এবং ফিনল্যান্ডকে এ বিষয়ে অর্থবহ পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেন।

বাবু/এসআর




  বিষয়:   ফিনল্যান্ড  পরিচয়পত্র 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy