জাপান গেলেন বিমানবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান জাপান সফরে গেছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যাকুইজিশন, টেকনোলজি ও

2023-02-17T13:22:05+00:00
2023-02-17T13:24:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাপান গেলেন বিমানবাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১:২২ পিএম  আপডেট: ১৭.০২.২০২৩ ১:২৪ পিএম  (ভিজিট : ১৫৩)
X

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান জাপান সফরে গেছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যাকুইজিশন, টেকনোলজি ও লজিস্টিক্স এজেন্সিবিষয়ক কমিশনার সুচিমুতু হিদেকির আমন্ত্রণে সস্ত্রীক সফরে গেছেন তিনি।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সরকারি এ সফরে শেখ আব্দুল হান্নান জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

আইএসপিআর জানায়, সফরকালে বিমানবাহিনী প্রধান জাপান এয়ার সেল্ফ ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ জেনারেল ইজুতসু এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যাকুইজিশন, টেকনোলজি ও লজিস্টিক্স এজেন্সি বিষয়ক কমিশনার সুচিমুতু হিদেকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যকার পেশাগত ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

এছাড়া ভারী যন্ত্রপাতি, ইঞ্জিন, অ্যারোস্পেস ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিতসুবিশি ইলেক্ট্রিক করপোরেশন এবং কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করবেন বিমানবাহিনী প্রধান।

বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছে আইএসপিআর।

বাবু/এসআর




  বিষয়:   বিমানবাহিনী  বাংলাদেশ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy