নবনির্মিত মিঠামইন সেনানিবাস পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কিশোরগঞ্জে ‘মিঠামইন সেনানিবাস’ নির্মাণ কাজের অগ্রগতি প্রত্যক্ষ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মিঠামইন উপজেলার

2023-02-18T13:37:59+00:00
2023-02-18T13:47:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবনির্মিত মিঠামইন সেনানিবাস পরিদর্শন করলেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৩৭ পিএম  আপডেট: ১৮.০২.২০২৩ ১:৪৭ পিএম  (ভিজিট : ১৭৪)
X

কিশোরগঞ্জে ‘মিঠামইন সেনানিবাস’ নির্মাণ কাজের অগ্রগতি প্রত্যক্ষ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মিঠামইন উপজেলার সেনানিবাস এলাকায় পৌঁছালে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

বঙ্গভবনের একজন মুখপাত্র বাসসকে জানিয়েছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেনানিবাসের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদের পৈতৃক বাসভবনের খুব কাছে নবনির্মিত ‘মিঠামইন সেনানিবাস’ উদ্বোধন করবেন।

সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ রাষ্ট্রপতিকে নির্মাণের সার্বিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এসময় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক ও মো. আফজাল হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেসসচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় রাষ্ট্রপ্রধানের সঙ্গে ছিলেন।

রাষ্ট্রপতি তার নিজ জেলায় চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্পের তদারকি করতে তিন দিনের সফরে ১৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ যান এবং মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামের স্থানীয় জনপ্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। রাষ্ট্রপ্রধান শুক্রবার সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন। খবর বাসস।

বাবু/এসআর




  বিষয়:   সেনানিবাস  মিঠামইন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy