বাসের রুট পারমিটের জন্য যথাযথভাবে আবেদন করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিক্ষা সফর, বনভোজনসহ ধর্মীয় অনুষ্ঠানে যাতায়াতের গাড়ি বা বাসের রুট পারমিটের জন্য যথাযথভাবে আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে

2023-02-18T14:53:02+00:00
2023-02-18T17:40:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাসের রুট পারমিটের জন্য যথাযথভাবে আবেদন করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৫৩ পিএম  আপডেট: ১৮.০২.২০২৩ ৫:৪০ পিএম  (ভিজিট : ৮৮০)
X

শিক্ষা সফর, বনভোজনসহ ধর্মীয় অনুষ্ঠানে যাতায়াতের গাড়ি বা বাসের রুট পারমিটের জন্য যথাযথভাবে আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আর্থিক সংস্থা ও বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময়ে শিক্ষা সফর, বনভোজন, ধর্মীয় অনুষ্ঠান বা যেকোনো উৎসব অথবা এ জাতীয় অন্যান্য অনুষ্ঠানে বাসে যাতায়াতের জন্য অস্থায়ী রুট পারমিটের জন্য ডিএমপি ট্রাফিক বিভাগের অনুমতি দিতে আবেদন করে থাকেন।

কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে, সেই আবেদন যথাযথ মাধ্যমে ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হয় না। ফলে আবেদনকারীকে যথাযথ সেবা ও অস্থায়ী রুট পারমিট দেওয়া সম্ভব হয় না।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে যথাযথভাবে আবেদন করতে বলা হয়।

আদেশে যেসব বিষয় উল্লেখ করা হয়-

১. আবেদনপত্র অবশ্যই পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স, ৩৬ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী,  ঢাকা-১০০০ বরাবর পাঠাতে হবে।

২. আবেদনে উল্লিখিত গাড়িগুলোর রেজিস্ট্রেশন সনদপত্র ও ফিটনেস সনদপত্রের ফটোকপি অবশ্যই সংযুক্ত করতে হবে।

৩. অস্থায়ী রুট পারমিটের আবেদনপত্র ভ্রমণের ৩ (তিন) দিন আগে বর্ণিত ঠিকানায় জমা দিতে হবে।

৪. আবেদনপত্র অবশ্যই সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানের নির্দিষ্ট প্যাডে করতে হবে।

৫. আবেদনকারীর পূর্ণ নাম, ঠিকানা ও আবেদনকারী/প্রতিনিধির মোবাইল নম্বর আবেদনপত্রে অবশ্যই উল্লেখ থাকতে হবে।

৬. অস্থায়ী রুট পারমিট শুধুমাত্র আবেদনে উল্লিখিত সময়ের জন্য প্রযোজ্য হবে।

৭. ডিএমপি ট্রাফিক বিভাগের দেওয়া অনুমোদনপত্র ভ্রমণের সময় গাড়ির চালকের কাছে সংরক্ষণ করতে হবে এবং সড়কে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনে দেখাতে হবে।

৮. কর্তৃপক্ষের দেওয়া অস্থায়ী রুট পারমিট যেকোনো সময় বাতিলের অধিকার সংরক্ষণ করবে।

৯. অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

বাবু/এসআর




  বিষয়:   ডিএমপি  পুলিশ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy