রাজনীতিতে সেতু নির্মাণ আবশ্যক হয়ে উঠেছে:কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দেশের ‘বিভক্ত রাজনীতি’তে সেতু তৈরি না হয়ে দেয়াল উঁচু থেকে উঁচু হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

2023-02-18T16:10:33+00:00
2023-02-18T16:10:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজনীতিতে সেতু নির্মাণ আবশ্যক হয়ে উঠেছে:কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১০ পিএম   (ভিজিট : ১৩৩)
X

দেশের ‘বিভক্ত রাজনীতি’তে সেতু তৈরি না হয়ে দেয়াল উঁচু থেকে উঁচু হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এই অলঙ্ঘনীয় দেয়াল ভেঙে সম্প্রীতির সেতু তৈরি করতে হবে। বাংলাদেশের অস্তিত্বের জন্য জীবনধারায় ও গণতন্ত্র চর্চার জন্য রাজনীতিতে সেতু নির্মাণ আবশ্যক হয়ে উঠেছে।’

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের কালীগঞ্জে ‘বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ’ আয়োজিত সাধারণ সভা সম্মিলন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশের নাটক গুণে-মানে, অভিনয়ে ও সংলাপে অনেক সমৃদ্ধ। সংস্কৃতি নিয়ন্ত্রণের কোনও বিষয় নয়। শেখ হাসিনার সরকার অভিনয়ের কালো আইন তুলে দিয়েছে।’

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিমের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন অভিনেতা মামুনুর রশিদ, তারিক আনাম খান, দিলারা জামান, ডলি জহুর, শহিদুল আলম সাচ্চু ও আমিনুল হক চৌধুরী।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বাবু/এসআর




  বিষয়:   রাজনীতি  সেতুমন্ত্রী 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy