ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারস কনভেনশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

ব্যবস্থাপনা কৌশল নির্ধারণ এবং ২০২৩ ও এর পরবর্তী সময়ের জন্য ব্রাঞ্চ ব্যাংকিং ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নে একটি শাখা ব্যবস্থাপকদের

2023-02-18T16:52:23+00:00
2023-02-18T17:29:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারস কনভেনশন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫২ পিএম  আপডেট: ১৮.০২.২০২৩ ৫:২৯ পিএম  (ভিজিট : ১৬১)
X

ব্যবস্থাপনা কৌশল নির্ধারণ এবং ২০২৩ ও এর পরবর্তী সময়ের জন্য ব্রাঞ্চ ব্যাংকিং ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নে একটি শাখা ব্যবস্থাপকদের সম্মেলনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। শনিবার (১৮ ফেব্রুয়ারি) এ আয়োজন করা হয়।

দুই দিনের এই কনভেনশনটি ব্যাংকের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক কৌশল সম্পর্কে ব্রাঞ্চ ম্যানেজারদের অবহিত করা, বাজারের সুযোগগুলোকে পুঁজি করা এবং গ্রাহকদের উন্নততর ও আনন্দদায়ক ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানের উপায় খুঁজে বের করার ওপর জোর দেয়।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন গত ২৯ জানুয়ারি ঢাকার সাভারে ব্র্যাক সিডিএম-এ সম্মেলনের উদ্বোধন করেন।

এ সময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) অ্যান্ড সিএফও এম মাসুদ রানা এফসিএ; ডিএমডি অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেন; ডিএমডি অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন; ডিএমডি অ্যান্ড ক্যামলকো চৌধুরী মইনুল ইসলাম; ডিএমডি অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড এফআই মো. শাহীন ইকবাল সিএফএ; এবং হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক, সব ব্রাঞ্চ ম্যানেজার, সাব-ব্রাঞ্চ ম্যানেজার, রিজিওনাল হেডস এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাবু/এসআর




  বিষয়:   ব্যাংকিং 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy