রবির ৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

পুঁজিবাজারের টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।২০২২

2023-02-19T11:03:56+00:00
2023-02-19T11:03:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রবির ৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০৩ এএম   (ভিজিট : ১৪৬)
X


পুঁজিবাজারের টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

২০২২ সালের সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে গত বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই)  সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য রবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ মার্চ।

সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৩৪ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৮২ টাকা।

-বাবু/এ.এস





  বিষয়:   লভ্যাংশ  রবি 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy