২ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে

2023-02-19T13:01:56+00:00
2023-02-19T13:01:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
২ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১:০১ পিএম   (ভিজিট : ১৬০)
X


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচির মধ্যে ২০ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। দেশবরেণ্য বুদ্ধিজীবী ও ভাষাসৈনিকরা এতে বক্তব্য রাখবেন। আলোচনা শুরুর পূর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

পরের দিন ২১ ফেব্রুয়ারি ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। এরপর ভোর সোয়া ৬টায় কালো ব্যাজ সহকারে বলাকা সিনেমা হলের সামনে নেতাকর্মীরা জমায়েত হবেন। এরপর ভাষাশহীদদের কবর জিয়ারত করতে তারা আজিমপুর কবরস্থানে যাবেন। সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হবে।

এ ছাড়া সারাদেশে দলের জেলা, মহানগর, উপজেলা, থানাসহ বিভিন্ন ইউনিট কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হবে।

-বাবু/এ.এস





  বিষয়:   বিএনপি  কর্মসূচি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy