আসছে ১০০ ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

চলতি বছরেই বিআরটিসির বহরে যুক্ত হবে একশটি ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস।রোববার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও

2023-02-19T15:20:44+00:00
2023-02-19T15:20:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আসছে ১০০ ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২০ পিএম   (ভিজিট : ১৬৯)
X


চলতি বছরেই বিআরটিসির বহরে যুক্ত হবে একশটি ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

এছাড়া ভারতীয় ঋণ সহায়তা চুক্তির আওতায় বিআরটিসির জন্য ৩০০টি ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। এরমধ্যে প্রাথমিকভাবে একশটি বাস এ বছরের মধ্যেই ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্য আনার সিদ্ধান্ত হয়।

২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে সরকার ইলেকট্রিক ভেহিকল নীতিমালা প্রণয়নের কাজ করছে। এ মাসের মধ্যেই নীতিমালাটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

পরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

-বাবু/এ.এস





  বিষয়:   সেতুমন্ত্রী  এসি বাস 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy